Logo
| বঙ্গাব্দ

রামগড়ে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে আটক ৩

  • আপডেট টাইম : 19-12-2025 ইং
  • 186503 বার পঠিত
রামগড়ে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে আটক ৩
রিপোর্টারঃ N/A

রামগড় প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড় উপজেলায় অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের তিনজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মধ্য রাতে পৃথক অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- জাতীয় শ্রমিকলীগের রামগড় পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন (৩০) ও রামগড় ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন (৩৯)। এর আগে বুধবার মধ্য রাতে রামগড় ইউনিয়ন আওয়ালীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম (৪৫) কে আটক করে রামগড় থানা পুলিশ।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, ‘ডেভিল হান্ট ফেজ-২' অভিযানের অংশ হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। রামগড় উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়