কাপ্তাই প্রতিনিধিঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিকে অসম্মান প্রদর্শন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করুচিপূর্ণ স্লোগান ও দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারার প্রতিবাদে ২নং রাইখালী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল আজ শুক্রবার বিকাল ৪.০০ টায় রাইখালীতে অনুষ্ঠিত হয়।
রাইখালী ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোঃ দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক আবদুল বারেক রাসেল এর নেতৃত্বে উক্ত মিছিলটি চন্দ্রঘোনা-বান্দরবার প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাইখালী বাজারে এসে শেষ হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান অংসি মার্মা, রাইখালী ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর, উপজেলা যুবদল সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম বাপ্পা, উপজেলা কৃষকদল সভাপতি নুরুল হক বাচা, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, মোঃ জুয়েল সহ বিপুল সংখ্যক অঙ্গ সংগঠন ও ছাত্রদল নেতৃবৃন্দ।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |