Logo
| বঙ্গাব্দ

দীঘিনালায় ২১ পিস ইয়াবাসহ যুবক আটক

  • আপডেট টাইম : 30-01-2025 ইং
  • 623463 বার পঠিত
দীঘিনালায় ২১ পিস ইয়াবাসহ যুবক আটক
রিপোর্টারঃ N/A

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পুলিশের অভিযানে ২১ পিস ইয়াবাসহ এক যুবক‘কে আটক করেছে দীঘিনালা থানা পুলিশ।

আজ বৃহঃস্পতিবার(৩০ জানুয়ারী) দুপুরের দিকে দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম কাঁঠালতলী এলাকায় পুলিশের উপ-পরিদর্শক মোঃ নূর উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে। এসময় ২১ পিস ইয়াবাসহ মোঃ হারুন(৪০) নামে এক যুবক কে আটক করে। আটককৃত যুবক একই এলাকার শফিকুল ইসলাম এর ছেলে।

থানা সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে দীঘিনালা থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যহত রয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া জানান, থানা পুলিশের অভিযানে ২১ পিস ইয়াবাসহ এক যুবক‘কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১০(ক) নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়