Logo
| বঙ্গাব্দ

১০ আরই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

  • আপডেট টাইম : 05-02-2026 ইং
  • 189912 বার পঠিত
১০ আরই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
রিপোর্টারঃ N/A
কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ  কেরেককাটা এলাকায় বসবাসকারী অসহায়, দরিদ্র, গরীব জনসাধারণ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) দূর দুরান্ত থেকে অসহায় দরিদ্র জনসাধারণ স্বাস্থ্য সেবা নিতে চিকিৎসা ক্যাম্পেইনে আসে। সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার'র তত্ত্বাবধানে উক্ত চিকিৎসা সেবা প্রদান করেন ১০ আর ই ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার। ১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ থেকে ভবিষ্যতেও এধরনের সুবিধা বঞ্চিত মানুষের জন্য চিকিৎসা সেবা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়