Logo
| বঙ্গাব্দ

সাজেকে স্বাধীনতা দিবস ঘিরে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর পরিকল্পনা ইউপিডিএফ এর:

  • আপডেট টাইম : 14-03-2026 ইং
  • 81425 বার পঠিত
সাজেকে স্বাধীনতা দিবস ঘিরে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর পরিকল্পনা ইউপিডিএফ এর:
রিপোর্টারঃ নিজস্ব প্রতিনিধি
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকার সাজেক কলেজে আগামী বাংলাদেশের স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উদযাপন ঘিরে সেনাবাহিনীর বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলে প্রচারণা চালানোর উদ্যোগ নিয়েছে ইউপিডিএফ (প্রসীত) গ্রপ। দলটির কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা ১৩ মার্চ সাজেকের বাসিন্দা বাবুধন চাকমাকে এ বিষয়ে অবহিত করেছেন বলে জানা গেছে।


এ ইস্যুতে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীকে পরিকল্পিতভাবে বিতর্কিত করতে সংবাদ সম্মেলন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানাযায়। দলটির নির্দেশনায় আয়োজিত এক বৈঠকে অতুলাল চাকমা (চেয়ারম্যান, সাজেক ইউনিয়ন) ও জ্ঞান জ্যোতি চাকসা (চেয়ারম্যান, বঙ্গলতলী ইউনিয়ন)সহ কয়েকজন জনপ্রতিনিধি উপস্থিত হননি।


এদিকে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন শিক্ষার্থী আগামী ১৫-২৭ মার্চ পর্যন্ত সাজেকে অবস্থান করতে পারেন বলে জানা গেছে।


উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে জনকল্যাণ ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। স্বাধীনতা দিবস দেশের সকল নাগরিকের জাতীয় উৎসব, এটি পালনের অধিকার সবার রয়েছে। এ বিষয়ে সেনাবাহিনী কখনো বাঁধা দেয়ি বা দিবে না।


সেনাবাহিনীকে বিতর্কিত করতে এটি পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের পরিকল্পিত অপপ্রচারের চেষ্টা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়