Logo
| বঙ্গাব্দ

স্বাধীনতা ও জাতীয় দিবসে বাঘাইছড়িতে বিএনপির র‍্যালী

  • আপডেট টাইম : 26-03-2025 ইং
  • 449851 বার পঠিত
স্বাধীনতা ও জাতীয় দিবসে বাঘাইছড়িতে বিএনপির র‍্যালী
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঘাইছড়ি উপজেলা ও পৌর শাখা এবং অঙ্গ সহযোগী সংগঠনের অংশগ্রহণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সকল শহিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করে।

বুধবার (২৬ মার্চ) সকাল ৯ টায় বাঘাইছড়ি বিএনপির কার্যালয় সম্মুখ হতে বর্ণাঢ্য র‍্যালী বের করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে দলের নেতাকর্মীরা। র‍্যালীতে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্ব স্ব সংগঠনের ব্যানার সহ র‍্যালীতে অংশগ্রহণ করেন।

পুস্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়