হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে রাজস্থলী উপজেলা সদরের একমাত্র পূজামন্ডপ পরিদর্শন করেছেন রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের কেন্দ্রীয় শ্রী শ্রী কালি মন্দিরের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন তিনি।
মন্দির পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন এসআই জয়নাল আবেদিন, এসআই স্বরূপ, এসআই অসীম, এসআই দীপংকর, মন্দিরের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে মন্দিরের দায়িত্বশীল ব্যক্তিবর্গের সাথে ওসি ইকবাল বাহার চৌধুরী পূজামণ্ডপের নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন এবং আইন শৃঙ্খলার বিষয়ে পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার আহ্বান জানান।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |