Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে সকল সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ষবরণ

  • আপডেট টাইম : 14-04-2025 ইং
  • 307426 বার পঠিত
রাজস্থলীতে সকল সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ষবরণ
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ

"নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।  



সোমবার (১৪ এপ্রিল) বাংলা বছরের বৈশাখের প্রথমদিন রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত্বরে সকাল ৮ টায় জাতীয় সঙ্গীত এবং এসো হে বৈশাখ এসো এসো গানের মধ্য দিয়ে বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু হয়। 



এরপর বাংলা বর্ষবরণের বিভিন্ন ব্যানার, ফ্যাস্টুন এবং ছবি হাতে উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, খিয়াংসহ সকল সম্প্রদায়ের অংশগ্রহণে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি রাজস্থলী বাজারসহ আশপাশের এলাকা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের চত্ত্বরে মিলিত হয়। এতে প্রত্যেক ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের নিজস্ব সংস্কৃতির অংশ হিসেবে তাদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে বৈশাখের আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। বর্ষবরণের বিশেষ আকর্ষণ হিসেবে উপজেলা প্রশাসন আনন্দ শোভাযাত্রা শেষে বৈশাখের ঐতিহ্যবাহী পান্থা ইলিশের আয়োজন করেন। 



রাজস্থলী উপজেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে এই বর্ষবরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিবলী শফিউল্লাহ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, উপজেলা কৃষি অফিসার মোঃ শাহরিয়াজ বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সহসভাপতি আবুল হাশেম, জামাতের আমির মাওলানা ফরিদ আহম্মদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনিসহ সাংবাদিক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।  


এছাড়াও র‍্যালী শেষে বৈশাখের নিজস্ব সংস্কৃতির সঙ্গীতের সাথে বাঙ্গালী, মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, খিয়াং সম্প্রদায়ের শিল্পীরা ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা করে। 



অনুষ্ঠান শেষে পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরষ্কার বিতরন করা হয়।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়