Logo
| বঙ্গাব্দ

রামগড়ে ৯জন প্রধান শিক্ষককের বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম : 18-06-2026 ইং
  • 1003 বার পঠিত
রামগড়ে ৯জন প্রধান শিক্ষককের বিদায় সংবর্ধনা
রিপোর্টারঃ N/A
রামগড় প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড়ে ৯ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি রামগড় শাখা আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বিন আল জান্নাত।

বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি রামগড় শাখার সাধারণ সম্পাদক ও রামগড় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামগড় পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার হ্যাপি চাকমাসহ অবশরজনিত নয় জন প্রধান শিক্ষক।

প্রধান অতিথির বক্তব্যে দ্বিন আল জান্নাত বলেন, 'জ্ঞানের আলো দানকারীর শিক্ষকদের আজ বিদায় জানাতে হচ্ছে। যারা  দীর্ঘ বছর বিদ্যালয়ে শিক্ষার আলো ছড়িয়েছেন। জাতী গড়ার এ মহান শিক্ষককদের বিদায় জানাতে গিয়ে আমাদের অনেক শিক্ষকের কথা মনে পড়ছে। আমরা এ মহান শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি'।

অবসর প্রাপ্ত প্রধান শিক্ষকরা হলেন, রামগড়ে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, পাতাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুম্রচাই কার্বারী, রামগড় বালিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলী, থানাচন্দ্রপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রানী দেবী, বালুখালী আলো সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, হাতির খেদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, সোনাইআগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইগ্র মগ, লাচারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরবিন্দ নাথ ও সোমাচন্দ্রপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কান্তি মজুমদার।

সংবর্ধানা অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বিদায়ী প্রধান শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্বারক, ক্রেস্টসহ বিভিন্ন উপহার প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়