Logo
| বঙ্গাব্দ

কন্যা সন্তানের মা হলে ভবঘুরে নারী, সন্তানের বাবা হয়নি কেউ

  • আপডেট টাইম : 02-03-2025 ইং
  • 504657 বার পঠিত
কন্যা সন্তানের মা হলে ভবঘুরে নারী, সন্তানের বাবা হয়নি কেউ
রিপোর্টারঃ N/A

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, স্টাফ রিপোর্টারঃ

খাগড়াছড়ির দীঘিনালায় ভারসাম্যহীন ও ভবঘুরে এক নারী প্রসব বেদনায় কাতর হয়ে পড়ে থাকার খবর পেয়ে যুব রেড ক্রিসেন্ট দীঘিনালা ইউনিট হাসপাতালে নিলে সেখানে জন্ম হয় কন্যা সন্তানের৷ কিন্তু এই সন্তানের বাবা কে, সেটা জানে না কেউ।



রবিবার (২ মার্চ ) দুপুরের দিকে দীঘিনালা বাস স্টেশন

এলাকায় প্রসব বেদনায় কাতর হয়ে পড়ে আছেন  দেখে যুব রেড ক্রিসেন্ট সদস্য ফাহিমের উদ্যোগে সাবেক যুব প্রধান রেসকিউ টিমের নেতৃত্বদানকারী হাসান মোর্শেদ রিফাতের সমন্বয়ে যুব সদস্যরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।



খবর পেয়ে হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ ও হাসপাতালে উপস্থিত থাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার এর পরামর্শ প্রয়োজনীয় চিকিৎসা প্রদান শেষে দ্রুত খাগড়াছড়ি সদর  হাসপাতালে প্রেরণ করেন।



উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন নার্স ও যুব রেড ক্রিসেন্টের চারজন স্বেচ্ছাসেবীর সহযোগিতায় ভারসাম্যহীন সন্তান সম্ভাবা মাকে নিয়ে খাগড়াছড়ি হাসপাতালে ছুটে চলেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকদের তত্ত্বাবধানে দুপুর সাড়ে বারোটার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে তিনি এক কন্যা সন্তানের জন্ম হয়।



উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন নার্স ও যুব রেড ক্রিসেন্টের চারজন স্বেচ্ছাসেবীর সহযোগিতায় ভারসাম্যহীন সন্তান সম্ভবা মাকে নিয়ে খাগড়াছড়ি হাসপাতালে ছুটে চলেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকদের তত্ত্বাবধানে দুপুর সাড়ে বারোটার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে তিনি এক কন্যা সন্তানের জন্ম হয়।



এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ যুব রেড ক্রিসেন্ট কে ধন্যবাদ জানিয়ে বলেন, আপাতত কয়েকদিন হাসপাতালে থাকবে হাসপাতাল থেকে ছাড় পাওয়ার পর নবজাতকের নিরাপত্তা ও প্রতিপালনের জন্য উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।



যুব রেড ক্রিসেন্ট, দীঘিনালা উপজেলা রেসকিউ টিমের

সমন্বয়কারী ও সাবেক যুব প্রধান হাসান মোর্শেদ রিফাত বলেন,খবর পেয়ে আমরা দ্রুত রেসকিউ টিম গঠন করে তাকে হাসপাতালে নিয়ে যাই। প্রশাসনের সহযোগিতায় আমরা সফলভাবে তার চিকিৎসা নিশ্চিত করতে পেরেছি। এটি আমাদের জন্য মানবিক দায়িত্ব ছিল, যা আমরা যথাযথভাবে পালন করেছি।



নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়