Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে স্থানীয়দের সাথে জেলা প্রশাসকের সভা

  • আপডেট টাইম : 29-04-2025 ইং
  • 437173 বার পঠিত
খাগড়াছড়িতে স্থানীয়দের সাথে জেলা প্রশাসকের সভা
রিপোর্টারঃ N/A

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার উন্নয়ন, শান্তি-সম্প্রীতি রক্ষায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের আয়োজনে পরিষদের মিলায়তনে এক মতিবিনময় সভায় এ আহ্বান জানান তিনি।

এসময় তিনি বলেন, জেলায় অনিয়ম-দুর্নীতির সাথে যারা জড়িত তাদেরকে কোনভাবে ছাড় দেওয়া হবে না। জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় সেনবাহিনীর নেতৃত্বে প্রশাসন কাজ করছে।

তিনি আরও বলেন, জেলায় অবৈধভাবে পাহাড় কাটা, বালি উত্তোলন ছড়া নদী দখলে জড়িতদের তালিকা তৈরি করা হয়েছে। আমরা যেকোনো সময় অবৈধ দখলদারদের বিরুদ্ধে মাঠে নামবো আমরা।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, এসিল্যান্ড সিরাজুম কায়সার মুনিয়া, সদর থানার (তদন্ত) পরিদর্শক সুজন কান্তি বড়ুয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস, সুশীল সমাজের প্রতিনিধি অধ্যাপক মধু মঙ্গল চাকমা ও বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের আহবায়ক খনি রঞ্জনসহ রাজনৈতিক নেতৃত্ব, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়