Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে ২০ মামলার পলাতক আসামি আটক

  • আপডেট টাইম : 12-11-2025 ইং
  • 302129 বার পঠিত
খাগড়াছড়িতে পুলিশের অভিযানে ২০ মামলার পলাতক আসামি আটক
রিপোর্টারঃ N/A

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাকখাগড়াছড়ি

খাগড়াছড়ি সদর থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, মাদক, খুন, চুরি ও দস্যুতাসহ মোট ২০টি মামলার পলাতক আসামি মো. মিজানুর রহমান (৩৭) গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে খাগড়াছড়ি শহরের কুমিল্লাটিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃত মিজানুর রহমান কুমিল্লাটিলা আনসার ক্যাম্প সংলগ্ন এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর মডেল থানা ও পার্শ্ববর্তী থানাগুলোতে ৫টি মাদক মামলা, ২টি হত্যা মামলা, ৬টি চুরির মামলা, ২টি অস্ত্র মামলা, ১টি দস্যুতা মামলা এবং আরও ৪টি অভিযোগসহ মোট ২০টি মামলা রয়েছে।

দীর্ঘদিন ধরে পলাতক থাকা মিজানকে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে আটক করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, “আইনের বাইরে কেউ নয়। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়