Logo
| বঙ্গাব্দ

দীঘিনালায় জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 21-02-2026 ইং
  • 174424 বার পঠিত
দীঘিনালায় জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A
হাচান আল মামুন, দীঘিনালা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দীঘিনালা উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা কমিউনিটি সেন্টারে  এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর শাখা-এর কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. ইউসুফ এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন-এর সভাপতি আব্দুল মান্নান।

এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা জামায়াতে ইসলামী সভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আক্কাস আলী, উপজেলা বায়তুল মালের সাধারণ সম্পাদক মাওলানা জহির উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন দীঘিনালা প্রেসক্লাব-এর সভাপতি আল আমিন।

ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন। তারা নৈতিকতা, মানবিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়