ঐক্যের নামে বিভাজন-
লোকমান হাকিম, রুমা
বান্দরবানের রুমা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের এক কর্মসূচিকে কেন্দ্র করে তীব্র বিতর্ক ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
সম্মেলনে ব্যবহৃত ব্যানারে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী’ শব্দটি অনুপস্থিত থাকা এবং জেলা পর্যায়ের কোনো নেতৃবৃন্দ এ বিষয়ে অবগত না থাকা বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, এমন উদ্যোগ রাজনৈতিক সমন্বয়ের অভাব প্রকাশ করছে এবং বিভ্রান্তিকর বার্তা তৈরি করছে।
জানা গেছে, সংগঠনটির জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রুমার স্থায়ী বাসিন্দা পলাশ চৌধুরীর নেতৃত্বে সম্প্রতি এক কর্মী সম্মেলন ও র্যালির আয়োজন করা হয়। তবে আয়োজনের আগে সংগঠনটির উদ্দেশ্য, অনুমোদন ও প্রেক্ষাপট সম্পর্কে উপজেলা বিএনপির অধিকাংশ নেতাকর্মী কিছুই জানতেন না। র্যালি চলাকালে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইদ্রিস মিয়ার নেতৃত্বে একদল নেতাকর্মী কর্মসূচিতে বাধা প্রদান করেন। তাঁদের মতে, এ ধরনের অঘোষিত আয়োজন দলের শৃঙ্খলা ও ঐক্যের পরিপন্থী এবং ভবিষ্যতের রাজনীতিতে অনাকাঙ্ক্ষিত প্রভাব ফেলতে পারে।
এ ঘটনায় বিএনপি পরিবারে রাজনীতির অভ্যন্তরীণ মতভেদ প্রকাশ্যে চলে আসে, যা স্থানীয় রাজনৈতিক পরিস্থিতিকে জটিল করে তুলেছে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে নানামুখী প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |