Logo
| বঙ্গাব্দ

ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনির উদ্যোগে মাদ্রাসা ও আশ্রমে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম : 10-12-2025 ইং
  • 121689 বার পঠিত
ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনির উদ্যোগে মাদ্রাসা ও আশ্রমে শীতবস্ত্র বিতরণ
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ

২৯৯নং রাঙামাটি আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে রাজস্থলী উপজেলায় অসহায় ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 


বুধবার (১০ ডিসেম্বর) বিকালে উপজেলার ইসলামপুর রহিমিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং বাঙালহালিয়ার সনাতন ধর্মাবলম্বীদের একটি অনাথ আশ্রমে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। 


শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ নং রাঙামাটি আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জ্যেষ্ঠ বিএনপি নেতা এডভোকেট দীপেন দেওয়ান। তিনি মাদ্রাসা শিক্ষার্থী এবং আশ্রমের শিক্ষার্থীদের হাতে শীতের কম্বল ও গরম কাপড় তুলে দেন এবং বলেন, "জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গসংগঠন সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ছাত্রনেতা রনির এই উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত।"


শীতবস্ত্র বিতরণকালে রাঙামাটি জেলা বিএনপি এবং রাজস্থলী উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা মাদ্রাসার ছাত্র ও অনাথ আশ্রমের শিশুদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়