Logo
| বঙ্গাব্দ

রামগড়ে এতিমদের সাথে ইফতারে পাজেপ চেয়ারম্যান জিরুনা

  • আপডেট টাইম : 08-03-2025 ইং
  • 554965 বার পঠিত
রামগড়ে এতিমদের সাথে ইফতারে পাজেপ চেয়ারম্যান জিরুনা
রিপোর্টারঃ N/A

রামগড় প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড় কালাডেবা ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় এতিম ছাত্রদের সাথে ইফতারে অংশগ্রহণ করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় পার্বত্য জেলা পরিষদের আয়োজনে মাদ্রাসায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে মাদ্রাসার এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা এবং বিশেষ অতিথি জেলা পরিষদের সদস্য কুমার সুইচিংপ্রু সাইন, ইসলামিয়া দারুল উলুম মাদ্রসা পরিচালনা কমিটির সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, যুগ্ম সম্পাদক আইনজীবী করিম উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্য জিরুনা ত্রিপুরা  বলেন, রমজান মাস হচ্ছে মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ রহমত ও আত্মত্যাগের মাস। এই পবিত্র মাসে রামগড়ে এসে এতিম ও এলাকাবাসীর সাথে ইফতার করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনাদের সমস্যা সমাধানে আমি আন্তরিক হবো। এতে আপনাদের সহযোগীতা কামনা করি।

এসময় কালাডেবা এলাকার সমাজ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় ব্যবসায়ীবৃন্দ, মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, মাদ্রাসার এতিম ছাত্র ও অন্যান্য বিভাগের ছাত্রবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়