Logo
| বঙ্গাব্দ

পরিবেশ দিবসে ছাত্রদলের উদ্যোগে ৫০০ ফলজ ও ঔষুধী চারা রোপনের উদ্যোগ

  • আপডেট টাইম : 06-06-2025 ইং
  • 394580 বার পঠিত
পরিবেশ দিবসে ছাত্রদলের উদ্যোগে ৫০০ ফলজ ও ঔষুধী চারা রোপনের উদ্যোগ
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিশ্ব পরিবেশ দিবস উদযাপন কর্মসূচীর অংশ হিসেবে রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।


শুক্রবার (৬ জুন) রাজস্থলী উপজেলায় ৫০০ ফলজ ও ঔষুধী গাছের চারা রোপণের অংশ হিসেবে বাঙ্গালহালিয়া সরকারি কলেজে নাইমুল ইসলাম রনি নিজ হাতে চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন। 



এসময় তিনি বলেন, ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসাবে রাজস্থলী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫০০ ফলজ ও ঔষুধী চারাগাছ রোপনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। আমরা ১৫ দিনের বৃক্ষ রোপণ কর্মসূচির আনুষ্ঠানিকতায় বাঙ্গালহালিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে ৫০টি ফলজ ও ঔষুধী চারা রোপণ করেছি।



এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি, যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন খান, কলেজ ছাত্রদলের সভাপতি সুলতান মাহমুদসহ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়