Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়ি-২৯৮ আসনে প্রার্থী ঘোষণা জামায়াতে ইসলামী’র: অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীকে মনোনয়ন

  • আপডেট টাইম : 15-06-2025 ইং
  • 380368 বার পঠিত
খাগড়াছড়ি-২৯৮ আসনে প্রার্থী ঘোষণা জামায়াতে ইসলামী’র: অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীকে মনোনয়ন
রিপোর্টারঃ N/A

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একাদশ জাতীয় সংসদের খাগড়াছড়ি-২৯৮ নং আসনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে।



রোববার (১৫ জুন) ঈদুল আজহা উপলক্ষে জেলা সদরের ইসলামপুর দারুল আইতাম মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ ঘোষণা দেন দলের জেলা আমির অধ্যাপক ছৈয়দ আব্দুল মোমেন। তিনি জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, জেলা কমিটির সদস্য ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীকে এই আসনে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।



ঘোষণার সময় অধ্যাপক মোমেন বলেন, "দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নৈতিক ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীর এ প্রার্থী মনোনয়ন একটি সময়োপযোগী পদক্ষেপ।"



প্রতিশ্রুতি: বৈষম্যহীন ও সুশাসনের বাংলাদেশ



প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী বক্তব্যে বলেন, "বৈষম্য, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত একটি আদর্শ বাংলাদেশ গড়তে হলে সুদক্ষ নেতৃত্বের প্রয়োজন। আমরা চাই জনগণের প্রকৃত আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক সংসদে।"



তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, “সততা ও দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হলে সব পক্ষের মত প্রকাশের সুযোগ থাকা জরুরি। তাই জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে গণসচেতনতা গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করি।”



উপস্থিত নেতৃবৃন্দ ও প্রেক্ষাপট



অনুষ্ঠানে জেলা সেক্রেটারি মিনহাজুর রহমানসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা জানান, দীর্ঘদিন পরে আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশগ্রহণের এই ঘোষণা দলের জন্য একটি নতুন অধ্যায় সূচনার বার্তা বহন করছে।





নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়