Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে তৃণমূল পর্যায়ে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 10-12-2025 ইং
  • 324207 বার পঠিত
রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে তৃণমূল পর্যায়ে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

 হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ

রাজস্থলী উপজেলায় কারিতাস বাংলাদেশের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে গৃহপালিত পশুকে বিনামুল্যে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের দুর্গম ধলিয়া মুসলিম পাড়ায় এই টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। 


এই টিকাদান কর্মসূচি পরিচালনা করেন রাজস্থলী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ও ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নোমান, উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা চিরঞ্জীব চাকমা, কারিতাসের উপজেলা মাঠ কর্মকর্তা মোঃ মামুন সিকদার, ভ্যাক্সিনেটর থোয়াহ্লাচিং মারমা, কারিতাসের মাঠ সহায়ক মাএনু মারমা, নুম্রাউ মারমা, মিখায়েল ত্রিপুরাসহ বকুল বিকাশ চাকমা প্রমুখ। 


এসময় ৮০ টি এফএমডি গরু, ৪০টি ছাগল ১০০ টি হাঁস এবং ৪০০ মুরগির জন্য বিনামূল্যে ভিটামিন ও কৃমিনাশক বিতরন করা হয়। এছাড়াও অসুস্থ গরু ছাছাগলকে বিভিন্ন চিকিৎসা সেবা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়