Logo
| বঙ্গাব্দ

ভিজিএফ চাল পেলো নানিয়ারচরের দুর্গম বাসিন্দারা

  • আপডেট টাইম : 16-03-2025 ইং
  • 512228 বার পঠিত
ভিজিএফ চাল পেলো নানিয়ারচরের দুর্গম বাসিন্দারা
রিপোর্টারঃ N/A

মেহেরাজ হোসেন সুজন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙামাটির নানিয়ারচর উপজেলার হতদরিদ্রদের মাঝে বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়েছে। উপজেলার দুর্গম এলাকাগুলোতেও ঈদের এই বিশেষ উপহার পৌঁছে দেওয়া হয়েছে, যাতে পিছিয়ে থাকা জনগোষ্ঠী ঈদের আনন্দে শামিল হতে পারে।

রবিবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার সাবেক্ষং ইউনিয়নে বিতরণ কাজ চলে।  এসময় সাবেক্ষং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুপম চাকমা জানান, “এই চাল বিতরণের মাধ্যমে দরিদ্র পরিবারগুলোর ঈদ উদযাপনে কিছুটা হলেও সহযোগিতা করা সম্ভব হবে। আমার ইউনিয়নে ৯ টন চাল বিতরণ করা হবে।

জানা গেছে, পুরো নানিয়ারচর উপজেলায় চার ইউনিয়নে মোট ৬৪ টন ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যা উপজেলার হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হচ্ছে। ঈদের খুশি সকল শ্রেণির মানুষের মাঝে পৌঁছে দিতে এই বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়