Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা

  • আপডেট টাইম : 10-07-2025 ইং
  • 279163 বার পঠিত
নানিয়ারচরে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা
রিপোর্টারঃ N/A

নানিয়ারচর প্রতিনিধি

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলার টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ে একদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুলাই) নানিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন।

প্রশিক্ষণে সভাপতিত্ব করেন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা।

অনুষ্ঠানে তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং কীভাবে আইন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রশিক্ষণে সহযোগিতা করে তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এই প্রশিক্ষণের মাধ্যমে তামাকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়