Logo
| বঙ্গাব্দ

দুঃস্থ শীতার্তদের মাঝে দীঘিনালা জোনের শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম : 06-01-2026 ইং
  • 353764 বার পঠিত
দুঃস্থ শীতার্তদের মাঝে দীঘিনালা জোনের শীতবস্ত্র বিতরণ
রিপোর্টারঃ মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধিঃ
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার দুর্গম নয়মাইল ও বুদ্ধপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অসহায় ও দুঃস্থ শীর্তাত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে দীঘিনালা সেনা জোন।


আজ মঙ্গলবার (৬ জানুয়ারি ) সকালে দীঘিনালার নয়মাইল ও বুদ্ধপাড়ায় দীঘিনালা জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো: তৌকির আহমেদ বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমী, আজমাঈন আহনাফ বিন খালেদ, মাস্টার ওয়ারেন্ট অফিসার জয়নুল আবেদীন সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসাররা।


জোন সূত্র জানায়, পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে দীঘিনালা জোন তাদের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দরিদ্র মানুষদের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষ্যে নানাবিধ সহায়তা প্রদান, গরীব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান ও বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে দেশ গঠনে নিরলস অবদান রেখে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এ বছরও দীঘিনালা জোনের আওতাধীন দুর্গম এলাকায় অসহায় শীতার্ত ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ বিতরণ করা হয়েছে। 


এসময় শীতবস্ত্র গ্রহণকারী সকলেই দীঘিনালা জোন তথা বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়