Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে জমকালো আয়োজনে বিজয় দিবস পালন

  • আপডেট টাইম : 16-12-2025 ইং
  • 206117 বার পঠিত
নানিয়ারচরে জমকালো আয়োজনে বিজয় দিবস পালন
রিপোর্টারঃ N/A


মেহেরাজ হোসেন সুজনঃ

মহান বিজয় দিবস উপলক্ষে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়।


সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


দিবসটি উপলক্ষে কুচকাওয়াজ, শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল মোর্শেদ। 


বিজয় দিবসের এই আয়োজন নানিয়ারচরের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়