রামগড় প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে ফার্মেসী থেকে কৌশলে ২ লাখ ১০ হাজার টাকা চুরির ঘটনায় বাজারের সিসি ক্যামরার ফুটেজে চোর চক্রকে সনাক্ত করে নারীসহ তিন জন আটক ও চুরি যাওয়া টাকা উদ্ধার করেছে রামগড় থানা পুলিশ।
শুক্রবার (২০ মার্চ) বিকেল ৩ টার সময় রামগড় পৌরসভার সোনাইপুল বাজারে হক মেডিকেলে এ ঘটনা ঘটে। পরে মামলার বাদি মো: নুরুন নবীর অভিযোগের ভিক্তিতে সিসি ক্যামরায় চোর সনাক্ত করে নারী সহ তিনজনকে আটক করে পুলিশ।
আটক চোরচক্রের সদস্যরা হলেন, ওমর ফারুক (২৮) পিতা রফিক মিঝি সে রামগড় ইউনিয়নের থানাচন্দ্র পাড়ার বাসিন্ধা ও আলি আকবর (২৭) পিতা মোস্তফা মিঝি সে লক্ষীপুর জেলার কমল নগর থানার চরজগবন্ধু গ্রামের বাসিন্ধা ও তার স্ত্রী বিবি হাজেরা (২৮)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জুম্মার নামাজ পরবর্তী সোনাইপুল বাজারের হক মেডিকেল ঔষধের দোকানের টেবিলের উপর ২ লাখ ১০ হাজার টাকা রেখে বাদী নুরুন নবী ফার্মাসিষ্টের সাথে কথা বলেন। এসময় চোর চক্রের মোঃ ওমর ফারুক ও আলি আকবর কাশীর ঔষধ কিনার নাম করে টেবিলের উপর রাখা বাদীর ২ লাখ ১০ হাজার টাকা কৌশলে চুরি করিয়া নিয়া যায়।
পরবর্তীতে বাদী সোনাইপুল বাজারের সিসি টিভি ফুটেজ যাচাই করে চোরদের সনাক্ত করে পুলিশকে সংবাদ দিলে বিবাদী ওমর ফারুকের বাড়ীতে গিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে অজ্ঞাতনামা ৩/৪ জনের যোগসাজশে টাকা চুরির বিষয়টি স্বীকার করে এবং চুরি যাওয়া টাকা চোর চক্রের সদস্য ওমর ফারুক হতে ১ লাখ টাকা, আলী আকবর থেকে ৬০ হাজার টাকা ও আলী আকবরের স্ত্রী বিবি হাজেরা ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিসি টিভির ফুটেজে চোরচকক্রের হোতাদের সনাক্ত করে চোরাইকৃত টাকা উদ্ধার করা হয় এবং আটক আসামীদের বিরুদ্ধে মামলা পরবর্তী বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ জাতীয় আরো খবর..