Logo
| বঙ্গাব্দ

“ভয় দেখানোদের জবাব মিলবে ব্যালটে”

  • আপডেট টাইম : 02-12-2025 ইং
  • 393433 বার পঠিত
“ভয় দেখানোদের জবাব মিলবে ব্যালটে”
রিপোর্টারঃ N/A

এম সুজন

বুড়িঘাটে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণা-

রাঙ্গামাটি-২৯৯ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোখতার আহমদ সোমবার বিকালে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নে গণসংযোগ করেছেন।

এদিন দলীয় নেতা–কর্মীদের নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন তিনি।


গণসংযোগকালে মোখতার আহমদ বলেন, “নির্বাচনে জামায়াতকে দমিয়ে রাখতে যারা ভয় দেখাচ্ছে—তাদের ভয়কে নীরবে ব্যালটের মাধ্যমে জবাব দেওয়া হবে। অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি ও স্বেচ্ছাচারিতামুক্ত সমাজ গঠনে সৎ ও বিচক্ষণ নেতৃত্ব প্রয়োজন। জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমি সবসময়ই নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই।”

আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট ও দোয়া কামনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়