Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে জনসাধারণের সাথে জেলা বিএনপির ইফতার

  • আপডেট টাইম : 25-03-2025 ইং
  • 443915 বার পঠিত
নানিয়ারচরে জনসাধারণের সাথে জেলা বিএনপির ইফতার
রিপোর্টারঃ N/A

মেহেরাজ হোসেন সুজন

নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মার্চ) আয়োজিত এই অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ অংশ নেন।

নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির ও এজাজ নবী রেজা প্রমুখ।


ইফতার মাহফিলে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মুসল্লিরাও অংশ নেন। ইফতারের আগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই দিনে নানিয়ারচর হর্টিকালচার সেন্টারে বিএনপির এক প্রতিনিধি সভাও অনুষ্ঠিত হয়, যেখানে নেতারা দলের সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়