Logo
| বঙ্গাব্দ

কাপ্তাইয়ে আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপ সক্রিয়করণ সভা

  • আপডেট টাইম : 14-10-2025 ইং
  • 457783 বার পঠিত
কাপ্তাইয়ে আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপ সক্রিয়করণ সভা
রিপোর্টারঃ N/A

কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটি আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর বাস্তবায়নে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে কাপ্তাই উপজেলা পর্যায়ে আস্থা প্রকল্পের ত্রৈ-মাসিক ইয়ুথ গ্রুপ সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. খায়রুল আলম। এসময় কাপ্তাই প্রেস ক্লাব সাবেক সভাপতি ও রূপসী কাপ্তাই পত্রিকার সম্পাদক কাজী মোশাররফ হোসেন, সিভিক বা নাগরিক প্লাটফর্মের জেলা সদস্য ও সাংবাদিক অর্ণব মল্লিক, আশিকা ডেভেলপমেন্ট ফিল্ড অফিসার রীতা চাকমা, ফিল্ড এসোসিয়েটস তুখেন চাকমা সহ কাপ্তাই ইয়ুথ গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা কাপ্তাইয়ের ইয়ুথ গ্রুপের সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন। পরে বনবিভাগ কাপ্তাই রেঞ্জের পক্ষ থেকে ইয়ুথ গ্রুপের সদস্যদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়