Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে চালু হলো জুম কম্পিউটার আইটি একাডেমি

  • আপডেট টাইম : 02-01-2026 ইং
  • 195640 বার পঠিত
নানিয়ারচরে চালু হলো জুম কম্পিউটার আইটি একাডেমি
রিপোর্টারঃ এম সুজন, নানিয়ারচর প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় আইটি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করেছে জুম কম্পিউটার আইটি একাডেমি। শুক্রবার (২ জানুয়ারি) সকালে একাডেমিটির শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক।


অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, বর্তমান যুগে তথ্যপ্রযুক্তি দক্ষতা ছাড়া কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা অর্জন কঠিন। এই প্রশিক্ষণ কেন্দ্র নানিয়ারচরের শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ তৈরি করেছে, যেখানে নিজ এলাকায় থেকে স্বল্প খরচে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করা সম্ভব হবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রূপায়ণ বড়ুয়া, খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ ওবাইদুল্লাহ, যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন এবং প্রতিষ্ঠানের উদ্যোক্তা মেহেরাজ সুজনের পিতা মো.রুহুল আমিন সহ  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে একাডেমির কার্যক্রম শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়