Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে আশিকার পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 13-05-2026 ইং
  • 334 বার পঠিত
নানিয়ারচরে আশিকার পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A
নানিয়ারচর প্রতিনিধি

রাঙামাটির নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নে “কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারী ক্ষমতায়ন কর্মসূচি”র আওতায় এক পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সাবেক্ষ্যং ইউনিয়নের মেজর পাড়ায় এ সভার আয়োজন করে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস। মানুষের জন্য ফাউন্ডেশন-এর সহযোগিতায় এবং সুইডেন সরকারের অর্থায়নে সিআরইএ প্রকল্পের বাস্তবায়নে এ কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুবিনয় চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা, সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুপন চাকমা, ইউপি সদস্য উত্তম প্রিয় চাকমা, নীতু চাকমা ও রিপন চাকমা।

এছাড়াও উপস্থিত ছিলেন আশিকা প্রকল্প সমন্বয়কারী মিতু চাকমা, ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও মহিলা সদস্যবৃন্দ, স্থানীয় কার্বারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রিয়া প্রকল্পের কর্মীবৃন্দ।

সভায় বক্তারা বলেন, স্থানীয় জনগোষ্ঠী ও সরকারি সেবাদাতাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং সেবার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর ও প্রশংসনীয়। এর মাধ্যমে কমিউনিটি পর্যায়ে সমস্যা চিহ্নিত হওয়ার পাশাপাশি সমাধানের পথও সহজ হয়ে উঠছে।

অংশগ্রহণকারী প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যরা জানান, আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস-এর উদ্যোগে তারা সরাসরি ইউনিয়ন পরিষদ, যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাচ্ছেন। এতে তারা নিজেদের অধিকার ও উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারছেন, যা তাদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।

তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নারী ক্ষমতায়নের প্রসারে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অনুষ্ঠানে মোট ৯০ জন অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়