বাঘাইছড়ি প্রতিনিধিঃ
রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নূর উদ্দিন রাজুর উদ্যোগে প্রাথমিকভাবে ৩২ নম্বর বাঘাইছড়ি ইউনিয়নের পূর্ব লাইল্যাঘোনা এলাকার রাস্তার সংস্কারের কাজ সম্পন্ন হতে যাচ্ছে।
রবিবর( ২২ জুন) দিনব্যাপী মো. আমির হোসেনের নেতৃত্বে ৩২ নম্বর বাঘাইছড়ি ইউনিয়ন ছাত্রদলের ১২-১৫ জন সদস্যকে নিয়ে রাস্তার সংস্কারের কাজ সম্পন্ন করেন।
এসময় মো. আমির হোসেন বলেন, অবহেলিত এই পূর্ব লাইল্যাঘোনা গ্রাম কোন আধুনিকতার ছোয়া নেই বললে চলে। এই সহজ সরল মানুষগুলোর পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি বাঘাইছড়ি উপজেলা প্রশাসন, উপজেলার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের এই অবহেলিত গ্রামের দিকে সুদৃষ্টি দেয়ার আবেদন জানান।
ঐক্যবদ্ধ হয়ে সকল দূর্যোগ মোকাবেলায় সুন্দর সুশিক্ষিত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকা উচিৎ বলে মনে করেন সংশ্লিষ্টরা।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |