Logo
| বঙ্গাব্দ

ফিলিস্তিনে  গণহত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট টাইম : 07-04-2025 ইং
  • 433031 বার পঠিত
ফিলিস্তিনে  গণহত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রিপোর্টারঃ N/A

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধিঃ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ও মসজিদুল আকসা পুণরুদ্ধারে এবং মাজলুম ফিলিস্তিনিদের সমর্থনে খাগড়াছড়িতে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ হয়েছে।



সোমবার(০৭এপ্রিল) সকালে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান ঘুরে শাপলা চত্বরের মুক্তমঞ্চে সমাবেশ করে।


সমাবেশে বক্তব্য দেন রাকিব মনি ইফতি,আমিনুল ইসলাম বাবু,ইব্রাহিম খলিল,মাওলানা আব্দুর রাজ্জাক ও মাওলানা আলমগীর হোসেনসহ আরও অনেকে।



সমাবেশে বক্তারা বলেন,নিরীহ ফিলিস্তিন মুসলমানদের উপর দখলদার ইসরাইল নৃশংস হত্যা যজ্ঞ চালাচ্ছে। শিশু-কিশোর নারী, বয়োবৃদ্ধ কাউকে ছাড় দিচ্ছেন না ইসরাইল। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিন নিরীহ মুসলমানদের বর্বর এমন গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইহুদিদের বিদেশি পণ্য বয়কট করার আহ্বান জানান জনসাধারণকে।


সমাবশে বক্তারাও বলেন, বিশ্বমানবতার এই দুর্দিনে সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়