খাগড়াছড়ি প্রতিনিধিঃ
ত্রিপুরাদের বৈসু উপলক্ষ্যে খাগড়াছড়ির খাগড়াপুরে বৈসু উদযাপন কমিটির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খেলাধুলা প্রতিযোগিতা শুরু হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) বিকালে খাগড়াপুর মাঠে বৈসু উদযাপন কমিটির আহ্বায়ক সেবিকা ত্রিপুরার সভাপতিত্বে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী খেলাধুলার শুভ উদ্বোধন করেন সমাজসেবক সুধাকর ত্রিপুরা।
ত্রিপুরা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব হল বৈসু। জুম চাষ শুরুর আগে ত্রিপুরারা এই উৎসব পালন করে। বৈশাখ মাস থেকে জুম চাষ শুরু হয়। ত্রিপুরা জাতির বৈসু উৎসব প্রধানত তিনদিন। পুরনো বছরের শেষ দুইদিন ও নতুন বছরের প্রথম দিন। ত্রিপুরাদের খেলাধুলা সংরক্ষণ করার জন্য এই প্রতিযোগিতা আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
আলোচনা সভার শেষে মাঠ প্রাঙ্গণে সুকুই (গিলা) খেলা, ওয়াকরাই, চপ্রিং, কাংটি-কাং সহ বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত হয়।
এসময় এ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা, সমাজসেবক বলিন্দ্র ত্রিপুরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |