Logo
| বঙ্গাব্দ

অন্তঃসত্ত্বা নারীর পাশে ছাত্রদল নেতা রনি

  • আপডেট টাইম : 26-10-2025 ইং
  • 325139 বার পঠিত
অন্তঃসত্ত্বা নারীর পাশে ছাত্রদল নেতা রনি
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

নিজ স্বামী কর্তৃক নির্যাতিত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া আট মাসের অন্তঃসত্ত্বা এক অসহায় নারীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি।

শনিবার (২৫ অক্টোবর) বিকালে রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় থাকা মোছা  মৌসুমি নামের ওই অন্তঃসত্ত্বা নারীকে সহায়তার হাত বাড়াতে মেয়েটির পরিবারের পাশে দাড়ান তিনি।

স্থানীয়দের বরাতে জানা যায়, রাজস্থলী উপজেলার সবচেয়ে অসহায় পরিবারগুলোর মধ্যে মেয়েটির পরিবারও একটি। মেয়েটির পারিবারিক সুত্রে জানা যায়, অসহায় বাবা তার মেয়েকে নিয়ে হাসপাতালে থাকলেও আর্থিক সংকটের কারণে ঠিকমতো চিকিৎসা করাতে পারছিলেন না। ছাত্রদলের আহ্বায়ক নাঈমুল ইসলাম রনির খবরটি শোনা মাত্রই তাৎক্ষণিক ছুটে যান ওই পরিবারের কাছে।

তিনি নির্যাতিত নারীর চিকিৎসার জন্য তার বাবার হাতে নগদ অর্থ তুলে দেন এবং চিকিৎসার সার্বিক পর্যবেক্ষণের জন্য কয়েকজন নেতাকর্মীকে নির্দেশ প্রদান করেন।

নাঈমুল ইসলাম রনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো। সাধারণ মানুষের যেকোন সমস্যায় আমরা তাদের পাশে থাকার চেষ্টা করি। ভবিষ্যতেও আমাদের এই সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়