Logo
| বঙ্গাব্দ

লক্ষীছড়িতে মাধ্যমিক বিদ্যালয়ে প্রিন্টার মেশিন বিতরণ

  • আপডেট টাইম : 17-09-2025 ইং
  • 320097 বার পঠিত
লক্ষীছড়িতে মাধ্যমিক বিদ্যালয়ে প্রিন্টার মেশিন বিতরণ
রিপোর্টারঃ N/A

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি

শিক্ষার মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রিন্টার মেশিন বিতরণ করেছে পার্বত্য জেলা পরিষদ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে লক্ষীছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে প্রিন্টার মেশিন তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য অনিময় চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষীছড়ি লক্ষীছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া। এছাড়াও উপস্থিত ছিলেন লক্ষীছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

এ সময় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো ছাড়া শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন সম্ভব নয়। প্রিন্টার মেশিন বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানের মান আরও সহজ ও উন্নত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়