Logo
| বঙ্গাব্দ

২৯৮ নং সংসদীয় আসনে মনোনয়ন সংগ্রহ করেছে ১০ প্রার্থী

  • আপডেট টাইম : 24-12-2025 ইং
  • 241848 বার পঠিত
২৯৮ নং সংসদীয় আসনে মনোনয়ন সংগ্রহ করেছে ১০ প্রার্থী
রিপোর্টারঃ স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ির সংসদীয় ২৯৮ নং আসনে এ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দশ জন প্রার্থী। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার। ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়পত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। এদিকে মনোনয়নপত্র জমা দানের দিন যতই ঘনিয়ে আসছে, ততই রিটার্নিং অফিস থেকে প্রার্থীদের ফরম সংগ্রহের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আজ বিকাল ৪ টা পর্যন্ত ২৯৮ নং সংসদীয় আসনে ১০ প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছে। খাগড়াছড়ি রিটার্নিং অফিসার আনোয়ার সাদাত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে আরও আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূইয়া, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী মনজিলা সুলতানা, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী, ইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থী নূর ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ কাউছার, সতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান, সোনা রতন চাকমা, ধর্মজ্যোতি চাকমা, লাব্রিচাই মারমা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়