Logo
| বঙ্গাব্দ

বুড়িঘাটে ভিজিএফ চাল বিতরণ

  • আপডেট টাইম : 24-05-2026 ইং
  • 328 বার পঠিত
বুড়িঘাটে ভিজিএফ চাল বিতরণ
রিপোর্টারঃ N/A
নানিয়ারচর প্রতিনিধি

রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আজ বৃহস্পতিবার (২২ মে) সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।

২০২৫-২০২৬ অর্থবছরের এ কর্মসূচির আওতায় প্রত্যেক উপকারভোগীকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। বুড়িঘাট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দিনব্যাপী এ চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

বুড়িঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমোদ খীসা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও সুষ্ঠুভাবে প্রকৃত সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। তিনি বলেন, ঈদকে সামনে রেখে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এসময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়