Logo
| বঙ্গাব্দ

৬২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট

  • আপডেট টাইম : 16-02-2025 ইং
  • 567251 বার পঠিত
৬২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট
রিপোর্টারঃ N/A

মোঃ আক্তার হোসেনঃ

খাগড়াছড়ির দীঘিনালা সেনানিবাসের এর ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দি বেবি-টাইগার্সের  ৬২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। বেঙ্গল টি স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহন, পার্বত্য অঞ্চলে সন্ত্রাস দমনে ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সাফল্যের ভিডিওচিত্রে তুলে ধরা হয় প্রতিষ্ঠা বার্ষিকীতে।


আজ রবিবার (১৬ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২ টার দিকে দীঘিনালা সেনানিবাসের খেলার মাঠে ৬২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক প্রীতিভোজের আয়োজন করে ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দি বেবি-টাইগার্স।


এসময় দি বেবি-টাইগার্স-এর মেজর সাব্বির লিখিত এক বক্তব্যে বলেন, ১৯৬৩ সালের ১০ ফেব্রুয়ারী পাকিস্তানে প্রতিষ্ঠালাভ করে বেঙ্গলটি। ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধ, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে কে ফোর্স এর প্রাণ কেন্দ্র হিসাবে যুদ্ধে অংশগ্রহন করে। যুদ্ধকালীন সময়ে গঙ্গাসাগর যুদ্ধ, কষবার যুদ্ধ, বিলোনিয়া যুদ্ধ, সালদা নদী যুদ্ধে অংশগ্রহন করে।


এদিকে গঙ্গাসাগর যুদ্ধ অসামান্য বীরত্ব প্রদর্শন এবং আত্নত্যাগের স্বীকৃতি স্বরূপ শহিদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়। এছাড়াও এই বেঙ্গল এর ৮ জন‘কে বীর বিক্রম, ৬ জন‘কে বীর উত্তম ও ২৪ জন সেনা সদস্যকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করা হয়।


এছাড়াও স্বাধীনতা ‍যুদ্ধের পরবর্তী সময়ে সপ্তমবারে মতো ২০২২ সালের ১৫ ই মে পার্বত্য অঞ্চলে সন্ত্রাস দমনে খাগড়াছড়ি রিজিয়নের আওতায় দীঘিনালা সেনা নিবাসে দায়িত্ব পালন করছে। 


দি বেবি-টািইগার্স এর ৬২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন, দীঘিনালা সেনানিবাসের ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দি বেবি-টাইগার্স অধিনায়ক লে. কর্ণেল ওমর ফারুক, ৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিনসহ, ৭ বিজিবি, ৫৪ বিজিবি, ২৭ বিজিবিসহ সেনা ও বিজিবির বিভিন্ন বেঙ্গল অধিনায়ক। দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামনুর রশীদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া।


এছাড়াও উপস্তিথ ছিলেন, দীঘিনালার বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, দীঘিনালা বিএনপি সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, গোয়েন্দা সংস্থা, সেনা ও বিজিবি সদস্য‘রা।




নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়