Logo
| বঙ্গাব্দ

সম্প্রীতির বন্ধনে দীঘিনালায় ঈদ উদযাপন

  • আপডেট টাইম : 23-03-2026 ইং
  • 3007 বার পঠিত
সম্প্রীতির বন্ধনে দীঘিনালায় ঈদ উদযাপন
রিপোর্টারঃ N/A
খাগড়াছড়ি প্রতিনিধি:

“যেথায় থাকুক, যে যেখানে বাঁধন আছে—প্রাণে প্রাণে”—এই মানবিক মূলমন্ত্রকে ধারণ করে খাগড়াছড়ির দীঘিনালায় অনুষ্ঠিত হলো এক অনন্য, হৃদয়ছোঁয়া ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ ঈদ পূনর্মিলনী উৎসব। বোয়ালখালী সম্প্রীতি ফোরামের উদ্যোগে আয়োজিত এই উৎসব পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ঈদের আনন্দকে আরও রঙিন ও অর্থবহ করে তুলতে অন্যান্য বছরের ধারাবাহিকতায় এবারও দীঘিনালা উপজেলার বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসে এই বর্ণিল আয়োজন। পাহাড়ের ত্রিপুরা, চাকমা, মারমা, রাখাইন,হিন্দু ও মুসলিমসহ সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মিলিত হয়ে ভাগাভাগি করেন আনন্দ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের উষ্ণতা।

উৎসবজুড়ে ছিল নানান আকর্ষণীয় আয়োজন,প্রাণবন্ত খেলাধুলা, মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, হাসি-আনন্দে ভরা মুহূর্ত আর আন্তরিকতার উজ্জ্বল প্রকাশ। শিশু থেকে বৃদ্ধ,সব বয়সী মানুষের অংশগ্রহণে পুরো মাঠজুড়ে ছিল উৎসবের আবহ।

এ ব্যতিক্রমী ও অসাম্প্রদায়িক আয়োজনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জেলা ছাত্রদলের সভাপতি মো. আরিফুল ইসলাম জাহিদ, যিনি প্রতি বছরই এ ধরনের উদ্যোগ নিয়ে সম্প্রীতির সেতুবন্ধন আরও দৃঢ় করে তুলছেন।

এই ঈদ পূনর্মিলনী যেন শুধু একটি উৎসব নয়,বরং এটি পাহাড়ের মানুষের হৃদয়ে গেঁথে থাকা সহমর্মিতা, ঐক্য ও ভ্রাতৃত্ববোধের এক জীবন্ত প্রতিচ্ছবি। যেখানে ভিন্নতা নয়, মিলনই সবচেয়ে বড় পরিচয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়