Logo
| বঙ্গাব্দ

দীঘিনালায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে ডমিনেন্স পেট্রোলিং

  • আপডেট টাইম : 26-11-2025 ইং
  • 323540 বার পঠিত
দীঘিনালায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে ডমিনেন্স পেট্রোলিং
রিপোর্টারঃ N/A

হাচান আল মামুনদীঘিনালা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শান্তিশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তা জোরদারে থানা পুলিশের উদ্যোগে দিনব্যাপী ডমিনেন্স পেট্রোলিং কার্যক্রম পরিচালিত হয়েছে। গত রবিবার (১৬ নভেম্বর) উপজেলার প্রধান সড়ক, বাজার, সংবেদনশীল এলাকা ও বিভিন্ন গ্রামীণ জনপদে এ টহল পরিচালনা করা হয়।

দিনব্যাপী পরিচালিত এ বিশেষ টহল কার্যক্রমে পুলিশের একাধিক টহল দল মোটরসাইকেল ও পিকআপযোগে এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে। টহল চলাকালে পুলিশ সদস্যরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং নিরাপত্তা সংশ্লিষ্ট মতামত ও অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। দৃশ্যমান পুলিশি উপস্থিতি অপরাধী চক্রকে নিরুৎসাহিত করতে বড় ভূমিকা রাখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, “পুলিশ সুপারের নির্দেশনায় দীঘিনালায় নিয়মিত ডমিনেন্স পেট্রোলিং করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিতকরণই আমাদের প্রধান লক্ষ্য। অপরাধ দমন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বদা প্রস্তুত।”

তিনি আরও জানান, প্রয়োজনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে এবং এই তৎপরতা নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়