Logo
| বঙ্গাব্দ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ক্রিকেট দলের সদস্য কাওসার পাশে দাড়িয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন

  • আপডেট টাইম : 21-12-2025 ইং
  • 106808 বার পঠিত
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ক্রিকেট দলের সদস্য কাওসার পাশে দাড়িয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন
রিপোর্টারঃ N/A

নিজস্ব প্রতিনিধিঃ 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ক্রিকেট দলের সদস্য মোঃ কাওসারের জন্য আর্থিক সহযোগিতা নিয়ে পাশে দাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সেনা রিজিয়ন।



আজ দুপুরে সদর দপ্তর খাগড়াছড়ি রিজিয়নে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ক্রিকেট দলের সদস্য মোঃ কাওসার কে আর্থিক সহায়তা প্রদান করেন ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি।



পার্বত্য জেলা খাগড়াছড়িতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়ন নিয়মিতভাবে নানাবিধ জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ি রিজিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ক্রিকেট দলের সদস্য মোঃ কাওসার কে আর্থিক সহায়তা প্রদান করেন। 



এসময় উপস্থিত ছিলেন জিএসও-২ (ইন্ট) মেজর কাজী মোস্তফা আরেফিন, খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, খাগড়াছড়ি জেলা ক্রিকেট কোচ মুজাহিদ চৌধুরী বাবু এবং খাগড়াছড়ি জেলা ক্রিকেট কাউন্সিলর মোঃ আমিনুল।



উল্লেখ্য যে, খাগড়াছড়ি পার্বত্য জেলার মোঃ কাওসার অনূর্ধ্ব-১৭ জাতীয় ক্রিকেট দল ছাড়াও খাগড়াছড়ি জেলা অনূর্ধ্ব-১৮ এবং চট্টগ্রাম ডিভিশন অনূর্ধ্ব- ১৪, ১৫, ১৬ দলের খেলায় অংশ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়