মেহেরাজ হোসেন সুজনঃ
নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংসতা রোধ, ডিজিটাল নিরাপত্তা জোরদার এবং বেগম রোকেয়ার আদর্শের আলোকে নারীর ক্ষমতায়ন—এই তিনটি মূল লক্ষ্যকে সামনে রেখে নানিয়ারচরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, বেগম রোকেয়া দিবস ২০২৫ এবং ৯ ডিসেম্বর দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে এসব আয়োজন করা হয়।
রবিবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা ছাড়া নারী ও কন্যা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। পাশাপাশি ডিজিটাল যুগে অনলাইন নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়।
উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং উইমেন এডুকেশন ফর অ্যাডভান্সমেন্ট অ্যান্ড এমপাওয়ারমেন্ট (WEAVE)-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় বেগম রোকেয়ার জীবনাদর্শ তুলে ধরে বক্তারা নারী জাগরণ, শিক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ।
স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা।
এ ছাড়া বক্তব্য দেন,উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার কামাল,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণ লাল দেবনাথ,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো ফারুক হাওলাদার,
নানিয়ারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্গদ চাকমা,উইভের প্রভক প্রকল্পের সমন্বয়কারী সুকান্ত চাকমা,দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি নারায়ণ সাহা,নারী কারবারী সান্তনা চাকমা
আলোচনা শেষে তিন নারীকে তাদের সাফল্য ও অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করে মহিলা অধিদপ্তর।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নারী ও কন্যা শিশুদের অধিকার নিশ্চিতকরণ, ডিজিটাল নিরাপত্তা সচেতনতা, দুর্নীতি প্রতিরোধ এবং বেগম রোকেয়ার মূল্যবোধ সমাজে প্রতিপালনে সম্মিলিত প্রচেষ্টার প্রত্যয় ব্যক্ত করেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |