Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে টাইফয়েড টিকাদান কর্মসূচি উপলক্ষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 20-08-2025 ইং
  • 334438 বার পঠিত
রাজস্থলীতে টাইফয়েড টিকাদান কর্মসূচি উপলক্ষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ 

রাঙামাটির রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম উপলক্ষে শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 



বুধবার (২০ আগস্ট) দুপুর ১২ টায় রাজস্থলী উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিদের এই উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। 



রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নওশাদ খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলীর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তাজুরুল ইসলাম। এছাড়াও সভায় রাজস্হলী উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



টাইফয়েড টিকাদান উদ্বুদ্ধকরণ সভায় বক্তারা বলেন, 


শিশুদের টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সমাজের সকল শ্রেনীর মানুষদের নৈতিকভাবে দায়িত্বশীল হতে হবে। আসন্ন টিকাদান কর্মসূচি থেকে থেকে কোন শিশু যাতে বাদ না পড়ে সেজন্য সকলকে সচেতন হতে হবে। এছাড়াও টাইফয়েড টিকা প্রদান কার্যক্রমে শিশুদের টিকা প্রদানে উদ্বুদ্ধকরণে সকল শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়