Logo
| বঙ্গাব্দ

একুশের প্রথম প্রহরে খাগড়াছড়ির কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

  • আপডেট টাইম : 21-02-2025 ইং
  • 402765 বার পঠিত
একুশের প্রথম প্রহরে খাগড়াছড়ির কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
রিপোর্টারঃ N/A

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে খাগড়াছড়ি কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের  মানুষ। ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন তারা।।


শুক্রবার একুশের প্রথম প্রহরে ১২টা ১মিনিটে প্রথমে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,পরে ধাপে ধাপে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান,জেলা প্রশাসক,জেলা পুলিশ সুপার,জেলা তথ্য অফিস,পৌরসভা,জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। 




নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়