রাঙামাটির নানিয়ারচরে বাংলাদেশ কৃষি ব্যাংকের নানিয়ারচর শাখার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি ২০২৬) সকালে বাংলাদেশ কৃষি ব্যাংক ভবন, নানিয়ারচরে এ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক-১ জনাব মোঃ আঃ রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক-২ জনাব মোঃ খালেদুজ্জামান, মহাব্যবস্থাপক (আইসিটি মহাবিভাগ) জনাব মোহাম্মদ সালাউদ্দিন রাজীব,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ কামরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নবনির্মিত ভবনের মাধ্যমে নানিয়ারচর উপজেলার কৃষক ও সাধারণ গ্রাহকদের আধুনিক ও মানসম্মত ব্যাংকিং সেবা আরও সহজ ও গতিশীল হবে। এতে কৃষি অর্থায়নসহ বিভিন্ন ব্যাংকিং কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মেহেরাজ হোসেন সুজন
০১৬০৮৬৭৯৯৮৯
এ জাতীয় আরো খবর..