Logo
| বঙ্গাব্দ

লংগদুতে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : 19-02-2026 ইং
  • 172295 বার পঠিত
লংগদুতে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ
রিপোর্টারঃ নিজস্ব প্রতিনিধি
সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় লংগদু জোনের তত্ত্বাবধানে অসহায় ও দারিদ্র্য পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু সেনা জোন।


আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে পবিত্র মাহে রমজান-২০২৬ উপলক্ষে লংগদু জোনের দায়িত্বপূর্ণ এলাকার অসহায় ও দরিদ্র ১০০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন, লংগদু জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল মীর মোর্শেদ। উপকারভোগীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন। এ সময় তিনি সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং রমজানের তাৎপর্য ও পারস্পরিক সহমর্মিতার গুরুত্ব তুলে ধরেন। 


ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা লংগদু জোন ও বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং জোন কমান্ডারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়