Logo
| বঙ্গাব্দ

রামগড়ে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য আটক

  • আপডেট টাইম : 09-11-2025 ইং
  • 207391 বার পঠিত
রামগড়ে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য আটক
রিপোর্টারঃ N/A

রামগড় প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক উপজাতি সশস্ত্র সংগঠন ইউপিডিএফের এক সশস্ত্র চাঁদাবাজ। পরে সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে গিয়ে ওই সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করে রামগড় থানায় হস্তান্তর করে।

রবিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের লালছড়ি-গরুকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত দুর্গা চাকমা ওরফে নয়ন (৩৫)। তিনি ইউপিডিএফের সশস্ত্র সদস্য এবং গণতান্ত্রিক যুব ফোরাম রামগড় উপজেলা শাখার সাবেক সভাপতি বলে জানা গেছে। তার বাড়ি গরুকাটা এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে পাহাড়ি টিলা থেকে কচুর ছড়া আনতে গেলে একটি সিএনজি থেকে চাঁদা আদায়ের উদ্দেশ্যে অস্ত্র উঁচিয়ে ভয়ভীতি প্রদর্শন করছিল দুর্গা চাকমা। এসময় ক্ষুব্ধ স্থানীয়রা তাকে ধাওয়া করে দেশীয় তৈরি এলজি অস্ত্রসহ আটক করে খাগড়াবিল বাজার এলাকায় নিয়ে যায়। ঘটনাস্থল থেকে তার এক সহযোগী পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

পরে স্থানীয় জনগণ বিষয়টি সেনাবাহিনীর আর্টিলারি সিন্দুকছড়ি জোন কর্তৃপক্ষকে অবহিত করলে ক্যাপ্টেন তানজিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল ওই অস্ত্রধারীকে আটক অবস্থায় উদ্ধার করে।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি ওই এলাকায় ইউপিডিএফ প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে এবং বিভিন্ন সময়ে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি জনগোষ্ঠীর স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি করে চাঁদাবাজি করছে এবং আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টা করছে।

আটককৃত ইউপিডিএফ সদস্যের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে রামগড় থানা পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়