হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় রাজস্থলী উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) বিকালে রাজস্থলী উপজেলা বিএনপির কার্যালয়ে সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখের সভাপতিত্বে এই দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি চথোয়াইপ্রু মারমা, ছিদ্দিকুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক মংঞোই মারমা, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. এমদাদুল হক মিলন, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব চৌধুরী, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, শ্রমিকদলের সভাপতি মো. আব্দুল হামিদসহ সিনিয়র নেতৃবৃন্দ।
এসময় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও আরোগ্য লাভের জন্য দোয়া এবং মোনাজাত করা হয়।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |