রামগড় প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড় পৌরসভার সোনাইপুল বাজারে অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকার অপরাধে বাজারের চার মাংস ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে মাছ ও মাংসের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, নির্ধারিত দামের চেয়ে অতিরিক্তি দামে মাংস বিক্রি ও দোকানে মূল্য তালিকা না থাকায় বাজারের চার ব্যবসায়ীকে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট ইসমত জাহান তুহিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালিত হয়।
এসময় তিনি বলেন, 'নির্ধারিত মূল্যে থেকে বেশি দামে গরুর মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকায় কৃষি বিপণন আইনের ২০১৮ এর ১৯ ধারামতে ব্যবসায়ীদের অর্থদণ্ড দেয়া এবং নির্ধারিত মূল্যে মাংস বিক্রি করার নির্দেশ দিয়ে ভবিষ্যতের জন্যে সতর্ক করা হয়েছে।’
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |