Logo
| বঙ্গাব্দ

মাইনি নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : 15-10-2025 ইং
  • 294200 বার পঠিত
মাইনি নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
রিপোর্টারঃ N/A

দীঘিনালা প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাইনি নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ৫নম্বর বাবুছড়া ইউনিয়নের মগ্যা কার্বারী পাড়া এলাকার মাইনি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন ব্যক্তি কাজের উদ্দেশ্যে নদীর তীরে গেলে পানিতে ভাসমান একটি মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারকে অবগত করেন। খবর পেয়ে দীঘিনালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে এখনো মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি গগন বিকাশ চাকমা বলেন, “নদীতে মরদেহ ভাসতে দেখে আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিই। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে, তবে নিহতের পরিচয় এখনও জানা যায়নি।”

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে। বিষয়টি তদন্তাধীন।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়