হাচান আল মামুন, দীঘিনালা
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী সর্বজনীন শালবন বৌদ্ধ বিহারে শুভ প্রবারণা পূর্ণিমা ২৫৬৯ বুদ্ধাব্দ উপলক্ষে এক মহতি পূণ্যানুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনামুল হাছান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।
অনুষ্ঠানে দেব-মনুষ্য তথা সকল প্রাণীর মঙ্গল কামনায় বুদ্ধ প্রতিমা বিসর্জন, অষ্টপরিষ্কার দান, হাজার বাতি দান, পিণ্ডদান ও আকাশ বাতি প্রজ্বলনসহ নানা ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে শ্রীমৎ বুদ্ধ স্থবির ধর্মদেশনা প্রদান করেন। এতে মহতি পূণ্যানুষ্ঠানের আয়োজন করে বোয়ালখালী সর্বজনীন শালবন বৌদ্ধ বিহার কর্তৃপক্ষ।
এই পূর্ণিমা উপলক্ষে এলাকার বৌদ্ধ ধর্মাবলম্বীরা শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনায় প্রার্থনা করেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |